More Services

News

Thursday, July 30, 2020

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান || Words of...

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

আজ পবিত্র হজ। ১৪৪১ হিজরির ৯ জিলহজ মুসলিম উম্মাহকে হজ পালনে ঐতিহাসিক এ ময়দানে উপস্থিত হতে হয়। হাদিসের ভাষায়- আল-হাজ্জু আরাফাহ অর্থাৎ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াই হজ। এ যে বিশ্ব মুসলিমের সম্মিলন স্থল বা মিলনমেলা। হাজিদের গ্রহণ করতে সৌদির বিশেষ ব্যবস্থাপনায় প্রস্তুত আরাফাতের ময়দান। লাব্বাইক ধ্বনিতে আরাফার পথে হাজিরা...
প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার কারণে এ বছর আরাফাতের ময়দানে হজ পালনকারীদের জন্য ব্যাপক নিরাপত্তা ও চিকিৎসা সেবার সর্বোচ্চ ব্যবস্থাও নিশ্চিত করেছে হজ ও ওমরাহ কর্তৃপক্ষ। আরাফাতের ময়দানে প্রচণ্ড গরম মোকাবেলায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা ও প্রস্তুত রাখা হয়েছে অভিজ্ঞ স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য সেবকদল।
সৌদি আরবের হজ ও ওমরাহ কর্তৃপক্ষ হজে অংশগ্রহণকারী আল্লাহর মেহমানদের আরাফাতের ময়দানে গ্রহণ করতে প্রস্তুত। এবার হজে অংশগ্রহণকারী ১০ হাজার হাজি আজ জোহরের আগেই জমায়েত হবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। দুপুরে শায়খ আব্দুল্লাহ ইবনে সুলাইমান আল-মানিয়ার কণ্ঠে শুনবেন হজের খুতবা ও দিকনির্দেশনা।
তাওবাহ-ইসতেগফার, তাকবির ও তালবিয়ায় মুখরিত থাকবে ঐতিহাসিক আরাফাতের ময়দান। হজে অংশগ্রহণকারীরা এক সামিয়ানায় সমবেত হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে।








0 comments:

Post a Comment