More Services

News

Monday, August 10, 2020

Learn Surah Al ikhlas Quran for Kids القرآن للأطفال تعلّم سورة الاخلاص

Learn Surah Al-ikhlas | Quran for Kids | القرآن للأطفال - تعلّم سورة الاخلاص

Please Subscribe My Channel.
God bless you.

সূরা আল ইখলাস (আরবি ভাষায়: الإخلاص, বাংলা ভাষায়: নিষ্ঠা‎) বা সূরা আল-তাওহিদ (আরবি ভাষায়: التوحيد, বাংলা ভাষায়: একত্ববাদ) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১২ তম সূরা। একে সচরাচর সূরা ইখলাস বা ক্বুল হু আল্লাহু আহাদ হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে।
সূরা আল ইখলাস-এর আয়াত সংখ্যা ৪টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আল ইখলাস সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিকে ইসলামের শেষ পয়গম্বর মুহাম্মাদ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ্র সবচেয়ে সুন্দর সংজ্ঞা দেওয়া হয়েছে । এটি কুরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে।
কুরআনের বিভিন্ন সূরার বিষয়বস্তু প্রধানত: তিন শ্রেণীর যথা আল্লাহর পরিচয়, হয়রত মুহাম্মাদ-এর রিসালত এবং পরকালের বর্ণনা। সূরা ইখলাসে কেবল আল্লাহ এর কথাই আলোচিত হয়েছে।
অবতরণের পটভূমি[সম্পাদনা]
মুশরিকরা মুহাম্মদ -কে আল্লাহ্ তাআলার বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জওয়াবে এই সূরা নাযিল হয়। অন্য এক বিবরণে আছে যে, মদীনার ইহুদিরা এ প্রশ্ন করেছিল। কোনো কোনো রেওয়ায়েতে আছে যে, তারা আরও প্রশ্ন করেছিলঃ আল্লাহ্ তাআলা কিসের তৈরি, স্বর্ণ-রৌপ্য অথবা অন্য কিছুর? এর জওয়াবে সূরাটি অবতীর্ণ হয়েছে ৷[১][২]
قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ***
اَللّٰهُ الصَّمَدُ***
لَمۡ یَلِدۡۙ وَ لَمۡ یُوۡلَدۡ***
وَ لَمۡ یَکُنۡ لَّهُ کُفُوًا اَحَدٌ***
o বল, তিনিই আল্লাহ্ এক!
** আল্লাহ অমুখাপেক্ষী ।
** তিনি কাউকে জন্ম দেন নি এবং কেউ তাকে জন্ম দেয়নি।
** তার সমতুল্য আর কেউ নেই!
সুরা ইখলাস তিনবার পাঠ করলে কি এক খতম কোরআন পাঠের সওয়াব পাওয়া যাবে?
এ সুরাটি তিনবার পাঠ করলেই পূর্ণ কোরআন মাজিদ পাঠ হয়ে যাবে বা এক খতম কোরআনের সওয়াবপ্রাপ্ত হবে—এরূপ কথা হাদিসের কোথাও বলা হয়নি। বরং বলা হয়েছে যে সুরা ইলখাস কোরআন মাজিদের এক-তৃতীয়াংশের সমতুল্য। এর মর্মার্থ হলো, এ সুরাটি যে ব্যক্তি বুঝে পাঠ করবে তার অন্তরে আল্লাহর নাম ও গুণাবলি গেঁথে যাবে, ফলে সে শিরকি চিন্তাধারা থেকে পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ সুরা ইখলাস পাঠের ফলে কোরআন মাজিদের এক-তৃতীয়াংশের আমল তার মধ্যে পাওয়া গেল। এর অর্থ এই নয় যে একবার সুরা পাঠ করলে এক-তৃতীয়াংশ পাঠ করা হলো এবং তিনবার পাঠ করলে এক খতম কোরআন পাঠ করা হলো এবং এক খতমের সওয়াবপ্রাপ্ত হবে।






0 comments:

Post a Comment